হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে তরুণ রিপাবলিকানদের মধ্যে বাড়ছে ইসরাইলবিরোধী মনোভাব

অ্যাক্সিওসের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বাড়ছে, যা দেশটির রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের ইসরাইল-সমর্থন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ক্রিটিক্যাল ইস্যুজ পোলের পরিচালক শিবলি তেলহামি বলেন, ‘তরুণ রিপাবলিকানদের মধ্যে স্পষ্টভাবেই কিছু একটা দানা বাঁধছে।’

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ইরান যুদ্ধের অবসান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতবিরোধ রিপাবলিকানদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।

এপ্রিল মাসে পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায়, ৪০ শতাংশ রিপাবলিকান ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে এ হার ৫৭ শতাংশ, যেখানে ৫০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে তা ২৫ শতাংশ।

চলতি মাসে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে প্রতি পাঁচজন রিপাবলিকানের একজন মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিচ্ছে। অন্যদিকে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের এক জরিপে দেখা গেছে, মাত্র ৪৬ শতাংশ রিপাবলিকান গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক বলে মনে করেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এ সমর্থন নেমে এসেছে মাত্র ২২ শতাংশে।

প্রতিবেদনে বলা হয়, টাকার কার্লসন, মেগিন কেলি ও সাবেক কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিনের মতো ‘আমেরিকা ফার্স্ট’ ধারার প্রভাবশালী রক্ষণশীল নেতাদের সমালোচনাও এ মনোভাবকে উসকে দিয়েছে।

তবে ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের প্রতিষ্ঠাতা রালফ রিড বলেন, রিপাবলিকান ও ইভানজেলিক্যাল নেতৃত্ব এখনো দৃঢ়ভাবে ইসরাইলের পক্ষে রয়েছে। তবে রিপাবলিকানদের মধ্যেও ইসরাইলের প্রতি সমর্থনের হার ‘উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে’ বলে তিনি সতর্ক করেন।

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠক শিগগিরই: ট্রাম্প

এল-সাইদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের কোনো প্রমাণ নেই

বিয়ে নিয়ে পুরোনো অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ ইলহান ওমর

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদ বরখাস্ত

আরবরা বিজ্ঞান সৃষ্টি করে না, নোবেলও জেতে নাÑ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

এল-সাইদকে ‘সন্ত্রাসী’ তকমা দেওয়ার অভিযোগ গণমাধ্যমের বিরুদ্ধে

নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের নিন্দা রাশিদা তালিবের

পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে কী ঘটতে পারে

‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’