হোম > বিশ্ব > আমেরিকা

৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: আর্টেমিস-২ মিশন উৎক্ষেপণ সম্পন্ন

আমার দেশ অনলাইন

প্রায় ৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়াল মানুষ। বুধবার (১ এপ্রিল) নাসার বিশাল রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে তিনজন মার্কিন এবং একজন কানাডিয়ান নভোচারী ছিলেন।

উৎক্ষেপণের সময় নাসার কর্মী এবং উপস্থিত দর্শনার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বহু বছরের বিলম্ব ও বাজেট বৃদ্ধির পর এই মাইলফলক অর্জিত হলো। উৎক্ষেপণের আগে নভোচারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, “আমরা সমগ্র মানবজাতির জন্য যাচ্ছি।”

আর্টেমিস মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন নভোচারীদের উদ্দেশে বলেন, “রিড, ভিক্টর, ক্রিস্টিনা এবং জেরেমি—এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর্টেমিস দলের হৃদয়, বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সমর্থন এবং নতুন প্রজন্মের আশা-স্বপ্ন। শুভকামনা। ঈশ্বর আপনাদের সহায় হোন। এগিয়ে চলুক আর্টেমিস-২।”

মিশনের চার নভোচারী হলেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক (যুক্তরাষ্ট্র) এবং জেরেমি হ্যানসেন (কানাডা)।

প্রথম ধাপে মহাকাশযানটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হবে। এরপর নভোচারীরা প্রায় ১০ দিনের অভিযানে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, যদিও সেখানে অবতরণ করবেন না। এছাড়াও ডকিং সিমুলেশনের সময় মহাকাশযানটির ম্যানুয়াল নিয়ন্ত্রণ সক্ষমতা পরীক্ষা করা হবে।

এসআর

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, যোগ দিয়েছেন বিরোধী এমপিরা

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ৫

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

কক্সবাজারে ব্যাগভর্তি অস্ত্রসহ দু্ইজন আটক