হোম > বিশ্ব > আমেরিকা

ইরান আলোচনায় অগ্রগতি, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে এবং এতে কিছু অগ্রগতি হয়েছে। খবর আলজাজিরার

সাংবাদিকদের তিনি জানান, ‘মধ্যস্থতাকারী দেশগুলো বার্তা আদান-প্রদান করছে এবং কিছু অগ্রগতি হয়েছে। এই প্রক্রিয়া চলমান এবং পরিবর্তনশীল—এটি আমরা গণমাধ্যমে আলোচনা করব না।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে রুবিও বলেন, সেখানে ধীরে ধীরে জাহাজ চলাচল বাড়ছে। “প্রণালিটি দিয়ে আগের মতো না হলেও কিছুটা জ্বালানি পরিবহন আবার শুরু হয়েছে,” তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, “ইরান যদি বৈশ্বিক নৌ চলাচলকে হুমকি দেওয়া বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালি আগামীকালই পুরোপুরি খুলে যেতে পারে।”

আন্তর্জাতিক আইন মানার বিষয়ে গুরুত্বারোপ করে রুবিও বলেন, “যেসব দেশ আন্তর্জাতিক আইন নিয়ে উদ্বিগ্ন, তাদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।”

যোগদানের ২ দিন আগে সেই পৌর সিইওর বদলি আদেশ বাতিল

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ঢাবিতে একদিনে বড় দুই সিদ্ধান্ত, সাময়িক বরখাস্ত ৪ শিক্ষক

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অডিও ভাইরাল হওয়ার পর চবি হল প্রভোস্টের পদত্যাগ

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

৭ বছর পর রাশেদ খাঁনকে জিএস ঘোষণা, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

বেতন বাড়ছে ১০০ থেকে ১৪২ শতাংশ

জামালপুরে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর