হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অপসারণ করেছেন। সূত্রে জানা যায়, বন্ডির স্থলাভিষিক্ত হবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে থাকা টোপ ব্লাচে।

ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্টে লিখেছেন, বন্ডি “বেসরকারি খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কাজে যোগ দিতে যাচ্ছেন।” তিনি বন্ডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পাম বন্ডি একজন মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অপরাধ দমনে তার নেতৃত্বে হত্যাকাণ্ডের হার ১৯০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।”

সূত্রগুলো জানায়, ট্রাম্প কিছু বিষয়ে বন্ডির ওপর অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে অন্যতম জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্রের ব্যবস্থাপনা এবং তা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিচারের আওতায় না আনা। গত মাসে ট্রাম্প ক্রিস্টি নোয়েমকে হোমল্যান্ড সিকিউরিটি থেকে সরিয়ে দেন। সম্প্রতি ট্রাম্প তার মিত্রদের সঙ্গে বন্ডিকে বরখাস্ত করার বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং বুধবার ব্যক্তিগতভাবে বন্ডির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

সুত্রের বরাতে জানা যায়, ট্রাম্প বন্ডিকে ইঙ্গিত দিয়েছেন যে শিগগিরই তাকে প্রতিস্থাপন করা হবে।

অপসারণের পর বন্ডিকে অন্য একটি দায়িত্ব দেওয়া হতে পারে; এমনকি তাকে বিচারক হিসেবে নিয়োগের সম্ভাবনা থেকেও আলোচনা হয়েছিল, তবে তা আর এগোয়নি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বন্ডি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বিচার বিভাগে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। তবে আদালত উভয় মামলা খারিজ করে দেয়, প্রসিকিউটররা অবৈধভাবে দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করে।

এসআর

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান