হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘কিছু অগ্রগতি’ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি (সংগৃহীত)

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতামূলক প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই নতুন ঘোষণা আসতে পারে।

ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, কিছু অগ্রগতি হয়েছে, এখনও কাজ চলছে। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময়ও এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে তিনি আরো জানান, আজ, আগামীকাল কিংবা কয়েক দিনের মধ্যেই আমাদের পক্ষ থেকে কিছু বলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক এই মন্তব্য দুই দেশের সম্পর্কোন্নয়ন ও সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

নাটোরের তরুণ আব্দুল্লাহর আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন

যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী

পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট এবার চালাবেন যাত্রীবাহী বিমান

টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

উদ্বাস্তু থেকে উদ্যোক্তা, প্রশিক্ষণ শেষে ১৯ নারীর নতুন যাত্রা

জামালপুরে ১৫ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

নতুন প্রকল্প নেওয়া হলে হানজালার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নুর