হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, এক মার্কিন তরুণ গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পালাটাইন এলাকার বাসিন্দা এবং একটি টাকো বেল রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সম্ভাব্য বন্দুক হামলার পরিকল্পনার বিষয়ে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে পাপোরাকিসের কাছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শসংবলিত একটি নথি পাওয়া যায়, যেখানে ভারতীয় বংশোদ্ভূতসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে সহিংসতার উল্লেখ ছিল।

তদন্তকারীদের দাবি, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দাদের ধারণা, পাপোরাকিস ১১ অক্টোবর অরোরা এলাকার কোনো একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিলেন। তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ম্যাগাজিন, বিপুলসংখ্যক গুলি, বডি আর্মার ও কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্তের সহকর্মীদের কাছেও হামলার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য ছিল। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

হিন্দুদের নবরাত্রি উৎসব শুরুর সময়ে এ ঘটনা ঘটল। এর দুই সপ্তাহ আগে ওহাইও অঙ্গরাজ্যে একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

সূত্র: এনডিটিভি

আরএ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স

তরুণদের ক্ষতি করছে চ্যাটজিপিটি, যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে মামলা

তথ্য ফাঁসকারীদের গুলি করে মারা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩.৭ শতাংশ, নির্বাচনের আগে চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নির্দেশে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ