হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের সঙ্গে শান্তি আলোচনা নস্যাতে অর্থায়ন করছে ইসরাইল: ভ্যান্স

আমার দেশ অনলাইন

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (বামে)। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চলমান ওয়াশিংটনের শান্তি আলোচনা ভণ্ডুল করতে ইসরাইল অর্থায়ন করছে। খবর আলজাজিরার।

জো রোগানের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনা এবং সম্ভাব্য চুক্তি নস্যাৎ করতে অত্যন্ত গোপনে ও বিপুল পরিমাণ অর্থায়নে পরিচালিত একটি প্রচারণা চলছে।

তিনি আরও বলেন, একদল ব্যক্তি আমাকে তীব্রভাবে আক্রমণ করছে। তারা এমন একজন সাবেক ট্রাম্প প্রচার-সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে অর্থ পেয়েছে, যিনি নিজেও ইসরাইল সরকারের নির্দিষ্ট কিছু পক্ষের কাছ থেকে অর্থ নিয়েছিলেন। তিনি বলেন, ‘ট্রাম্পের নির্বাচনি প্রচারের এক সাবেক কর্মী একদল লোককে এই চুক্তি নসাৎের প্রচারে অর্থ দিয়েছেন, আর এই লোক আবার ইসরাইলি সরকারের কিছু অংশের কাছ থেকে অর্থ পেয়েছিলেন। আর তারাই আমাকে হিংস্রভাবে আক্রমণ করছে।

ভ্যান্সের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলি কর্মকর্তারা।

এমএমআর

ব্রাজিলের নির্বাচনে লুলার জয় মেনে নিল বলসোনারোর দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থের খেলা, ইলন মাস্ক ছাড়াও শীর্ষে আছেন যারা

ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর

লুলার জয় মানতে পারছেন না ট্রাম্প, নির্বাচনকে বললেন কারচুপিপূর্ণ

মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ, বললেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

ইসরাইলি পতাকা পায়ে পিষলেন কলম্বীয় র‌্যাপার, দিলেন ‘মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান

সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থীর নাম বললেন ট্রাম্প

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা