হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আঘাত, নিউইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানতে শুরু করেছে শীতকালীন ঝড়। আবহাওয়া সতর্কতার আওতায় পড়েছেন পাঁচ কোটি ৯০ লাখ মানুষ। নিউইয়র্ক সিটিতে জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোড আইল্যান্ডসহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তুষারঝড়ের কারণে বেশ কয়েকটি রাজ্য ভ্রমণ বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করেছে। বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট।

পূর্বাভাসকরা বলছেন, স্থানীয় সময় রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চল এবং কানাডিয়ান মেরিটাইমসের বেশিরভাগ অংশ প্রভাবিত হবে।

এটি গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘নর’ইস্টার’ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। তুষারপাত, তীব্র দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্ক সিটিতে ৯ বছর পর প্রথমবারের মতো আবহাওয়া সতর্কতা জারি হয়েছে। শহরে ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে।

রোববার রাত ৯টা (স্থানীয় সময়) থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, জরুরি প্রয়োজন ছাড়া সব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে এবং স্কুলও বন্ধ থাকবে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কাথি হোচুল পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে প্রায় ১০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তিনি সতর্ক করে বলেন, ‘বহু বছর পর এমন ঝড় দেখছি। লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটি সরাসরি ঝড়ের কেন্দ্রে রয়েছে।’

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল জরুরি অবস্থা জারি করে বাস, লাইট রেল ও অন্যান্য গণপরিবহন পরিষেবা বন্ধ ঘোষণা করেছেন। কানেকটিকাটের মহাসড়কে বাণিজ্যিক যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন গভর্নর নেড ল্যামন্ট। ম্যাসাচুসেটস, ডেলাওয়ার ও রোড আইল্যান্ডেও জরুরি অবস্থা জারি হয়েছে। বোস্টনে স্কুল বন্ধ রাখা হয়েছে। পেনসিলভেনিয়ায় দুর্যোগ ঘোষণা করে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন গভর্নর ।

আরএ

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

লেবাননে ইসরাইলি হামলার কারণে যুদ্ধবিরতি ঝুঁকিতে: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির খবরে পতনের পর আবার বাড়ল অপরিশোধিত তেলের দাম

মিত্রদের নিয়ে হতাশ ট্রাম্প: ন্যাটো প্রধান

যুদ্ধবিরতি নাকি যুদ্ধ, সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান

ইরানের ১০ দফায় ছিল লেবানন-ইয়েমেন, ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন

ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্ক—ট্রাম্পের হুঁশিয়ারি

যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই রাখতে হবে: ইরান

ট্রাম্পের অভিশংসনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ আমেরিকান

“বিশ্ব ইতোমধ্যেই বিশ্বযুদ্ধে”: রে ডালিওর সতর্কবার্তা