হোম > বিশ্ব > আমেরিকা

ইরানি নারী অধিকারকর্মীকে মধ্য আফ্রিকায় পাঠাল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ইরানি গণতন্ত্রপন্থি অধিকারকর্মীকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বহিষ্কার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই নারীর আইনজীবী।

বহিষ্কৃত ওই নারীসহ যুক্তরাষ্ট্রে বহিষ্কারের মুখোমুখি হওয়া আরো দুই ইরানি নারীর আইনি প্রতিনিধি এমিলি ট্রোস্টেল জানান, তিনি মার্কিন কর্তৃপক্ষকে এই পদক্ষেপ ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে সতর্ক করেছিলেন।

আইনজীবী ট্রোস্টেল রয়টার্সকে বলেন, ‘এই ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে এমন একটি দেশে ফেলে রাখা হচ্ছে, যেখানে তাদের কোনো আইনি মর্যাদা, পূর্ব কোনো যোগাযোগ বা কোনো ধরনের সহায়তা নেটওয়ার্ক নেই। আমাদের আশঙ্কা, শেষ পর্যন্ত তারা যে দেশগুলো থেকে পালিয়ে এসেছিলেন, সেখানেই তাদের ফিরে যেতে বাধ্য করা হবে।’

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এই ইরানি নাগরিকদের বহিষ্কারের বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গত সপ্তাহে জানিয়েছে, বহিষ্কৃত সব নাগরিকেরই যথাযথ আইনি প্রক্রিয়া (ডিউ প্রসেস) সম্পন্ন করা হবে।

সূত্র: আলজাজিরা

এএম

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা