হোম > বিশ্ব > আমেরিকা

পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরাইলকে ‘কঠিন মূল্য’ দিতে হবে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সতর্ক করে বলেছেন, এসব ‘অপরাধের’ জন্য ইসরাইলকে ‘কঠিন মূল্য’ দিতে হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সিএনএনেরসংবাদে বলা হয়, শুক্রবার ইসরাইলি বাহিনী ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে ছিল একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং একটি ভারী পানির চুল্লি। এছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানাতেও হামলার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

এক্সে আরাগচি বলেন, ইসরাইল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই হামলা চালিয়েছে। অথচ ইরানে হামলা নিয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে এই পদক্ষেপ সাংঘর্ষিক। তিনি আরও বলেন, এই অপরাধের জন্য ইসরাইলকে কঠোর জবাব দেবে ইরান।

এমন পরিস্থিতিতে এই হামলা হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা কিছুটা বিলম্বিত করতে পারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ নৌপথ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সেখানে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে রয়েছে।

সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র-খতিয়ে দেখা দরকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মধুপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

রোগীদের দুর্ভোগ দেখে নিজ খরচে সড়ক মেরামত ছাত্রদল নেতার

জুলাই গণঅভ্যুত্থানকে বিদ্রুপকারী চবি শিক্ষক বরখাস্ত

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

সদরপুরে ইউপি ভবন নির্মাণে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর