হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর

পোলিশ দৈনিক রেজচপোসপোলিতা জানায়, ইরানকে ঘিরে উত্তেজনা ও মার্কিন বাহিনী ও মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে ওয়াশিংটন অনানুষ্ঠানিকভাবে পোল্যান্ডকে তাদের প্যাট্রিয়ট ব্যাটারিগুলোর একটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করার বিষয়ে প্রস্তাব দিয়েছিল।

তবে প্রতিরক্ষামন্ত্রী কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্পষ্টভাবে জানান, পোল্যান্ডের প্যাট্রিয়ট ব্যবস্থা দেশের আকাশসীমা ও ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষার জন্যই নিয়োজিত থাকবে। তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো পরিবর্তন হচ্ছে না এবং আমরা এগুলো অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা করছি না। পোল্যান্ডের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘আমেরিকানরা আমাদের ওপর কোনো ধরনের চাপ দিচ্ছে না।’

পোল্যান্ডের চিফ অব জেনারেল স্টাফ উইসলাভ কুকুলাও এ ধরনের অনুরোধের খবর নাকচ করে বলেন, ‘এমন কোনো অনুরোধই করা হয়নি।’

বর্তমানে পোল্যান্ডের কাছে দুটি কার্যকর প্যাট্রিয়ট ব্যাটারি রয়েছে, যা ২০২৫ সালের শেষে সম্পূর্ণভাবে অপারেশনাল হয়। এগুলো দেশের সোচাচেভ এলাকায় মোতায়েন রয়েছে এবং প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

উলামা-মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার

পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

ঢাবিতে দুই দিনব্যাপী ‘বাংলার পিশাচ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’

লামায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন, ৫ ইটভাটা মালিককে জরিমানা

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাব: ধর্মমন্ত্রী

শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদনে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ