হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরানের আনুষ্ঠানিক জবাব, শর্তে যা থাকল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে একটি সূত্র।

সূত্রটি জানায়, তেহরান এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ইরান তাদের জবাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—শত্রুপক্ষের হত্যাকাণ্ডসহ সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে যুদ্ধ পুনরায় শুরু না হয় তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, এবং যুদ্ধের ক্ষতিপূরণ ও পুনর্বাসন স্পষ্টভাবে নির্ধারণ ও নিশ্চয়তা প্রদান।

এছাড়া ইরান বলেছে, আঞ্চলিক সব ফ্রন্ট এবং যেসব প্রতিরোধ গোষ্ঠী এই যুদ্ধে অংশ নিয়েছে, তাদের ক্ষেত্রেও যুদ্ধের অবসান কার্যকর করতে হবে।

হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বকে ‘প্রাকৃতিক ও আইনি অধিকার’ হিসেবে উল্লেখ করে ইরান জানায়, এটি অব্যাহত থাকবে এবং অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা হিসেবেও স্বীকৃতি দিতে হবে।

সূত্রটি আরো জানায়, এসব শর্ত জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনায় উত্থাপিত দাবির বাইরে ইরানের নতুন অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪