হোম > বিশ্ব > আমেরিকা

ঈদের জামাতে নিউইয়র্কের মেয়র মামদানি, আলোচনায় আর্সেনাল পাঞ্জাবি

আমার দেশ অনলাইন

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এবার ঈদুল আজহার নামাজে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। ব্রঙ্কসে আয়োজিত ঈদের জামাতে তিনি হাজির হন ইংলিশ ক্লাব আর্সেনালের এবারের ‘অ্যাওয়ে কিট’-এর আদলে তৈরি ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে।

মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্কের মেয়রের দায়িত্ব নেওয়া মামদানি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে শহরটির সবচেয়ে তরুণ মেয়র। ফুটবলের প্রতি তার ভালোবাসা ও সাংস্কৃতিক পরিচয়ের এমন ব্যতিক্রমী উপস্থাপন অনেকের প্রশংসা পেয়েছে।

ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঈদুল আজহা মানুষকে ত্যাগের প্রকৃত শিক্ষা দেয় এবং অন্যের পাশে দাঁড়ানোর গুরুত্ব মনে করিয়ে দেয়। তিনি উল্লেখ করেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহমর্মিতা ও সহযোগিতা বাড়ানোই এই উৎসবের অন্যতম বার্তা।

মামদানি আরো বলেন, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। শহরের সব নাগরিক যাতে খাদ্য, বাসস্থান ও শিশুযত্নের মতো মৌলিক প্রয়োজন মেটাতে পারেন, সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান।

ঈদের ওই জামাতে তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেস সদস্য ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ (এওসি)। মুসলিমদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি মাথায় স্কার্ফ পরে অনুষ্ঠানে যোগ দেন।

জোহরান মামদানির আর্সেনালপ্রেমের পেছনে রয়েছে তার আফ্রিকান পারিবারিক শিকড়। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি ছোটবেলায় পরিবারের সদস্যদের মাধ্যমে আর্সেনালের সমর্থক হয়ে ওঠেন। তার মতে, লরেন, কোলো তোরে ও নোয়াঙ্কো কানুর মতো আফ্রিকান ফুটবলারদের দলে নেওয়ার মাধ্যমে আর্সেনাল একসময় আফ্রিকান সমর্থকদের কাছে বিশেষ জায়গা করে নেয়। পাশাপাশি কোচ আর্সেন ওয়েঙ্গারের হাত ধরে ক্লাবটি ইংলিশ ফুটবলে নতুন ধারা তৈরি করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

এআরবি

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বন বিআইপি’র

আলভারেজকে না পেয়ে জেসুসকে দলে টানল বার্সেলোনা!

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

রাষ্ট্রীয় গুমের শিকার ছাত্রশিবিরের ২৪১ নেতাকর্মী, এখনো নিখোঁজ ৭

চেলসিতে এমিলিয়ানো মার্টিনেজ

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন

এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তা বদলি

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার ব্যক্তিদের ফেরাতে ‘আরডিএমএস’ চালু

রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২