হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের পাল্টা হুমকির পরই কি পিছু হটলেন ট্রাম্প?

আমার দেশ অনলাইন

ইরানের পাল্টা হুমকির পড়ে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে ট্রাম্প দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পরিবেশ বিবেচনায় তিনি প্রতিরক্ষা বিভাগকে পাঁচ দিনের জন্য হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

তবে ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানায়, ট্রাম্পের সঙ্গে ইরানের কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি। ওই সূত্রের দাবি, ইরানের পক্ষ থেকে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারির পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও এই দাবিগুলোর স্বতন্ত্র যাচাই সম্ভব হয়নি এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। জবাবে ইরান হুঁশিয়ারি দেয়, তাদের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানা হবে। পাশাপাশি প্রণালিটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার এবং সেখানে নৌ-মাইন স্থাপনের কথাও জানায় তেহরান।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও।

এসআর

ইরানের সঙ্গে যদি চুক্তি হয় তেলের দাম কমে যাবে: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত

হরমুজ প্রণালি চালু করা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের ফোনালাপ

হরমুজ নিয়ে ট্রাম্পের সময়সীমা শেষ হবে আজ মধ্যরাতে

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ৯২ শতাংশ মার্কিন নাগরিক

৫৯ শতাংশ মার্কিন নাগরিক ইরানে হামলার বিপক্ষে

নিউইয়র্কের বিমানবন্দরে গাড়ির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ

ভয়াবহ জ্বালানি সংকটের আভাস, ‘রক্ষা পাবে না’ কোনো দেশই

হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: যুক্তরাষ্ট্র