হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, মেনে নিলেন হেগসেথ

আমার দেশ অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলার পর এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতদিনে এসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী খোলাখুলি স্বীকার করেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়।

গত ১৯ মার্চের পর গতকাল মঙ্গলবার প্রথম কোনো সংবাদ সম্মেলনে হাজির হয়ে হেগসেথ এ কথা বলেন। তার এই বক্তব্য হোয়াইট হাউসের সঙ্গে মেলে না। হোয়াইট হাউস বারবার ইরানকে ‘আসন্ন হুমকি’ বলে বর্ণনা করে আসছে।

যদি হুমকি না হয়, তবে কেন ইরানের সঙ্গে যুদ্ধ—এর কারণ ব্যাখ্যায় হেগসেথ বলেন, ‘ওই অঞ্চলে নিজেদের সম্পদ ও মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র নিজেকে ঝুঁকিতে ফেলেছে। এ কারণে প্রেসিডেন্ট এখন আশা করছেন, ইউরোপীয় মিত্ররাও পাল্টা পদক্ষেপ নেবে।’

হেগসেথ সাংবাদিকদের আরো বলেন, ‘(ইরানের) এই ক্ষেপণাস্ত্রগুলো এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে না। এগুলো শুধু মিত্র দেশ ও অন্যান্য অঞ্চলে পৌঁছাতে সক্ষম। তবু, যখন একটু বাড়তি সহায়তা চাই, জবাবে আমরা পাই শুধু প্রশ্ন, বাধা আর দ্বিধা।’

‘এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন যে, আপনি কোনো জোট গঠন করতে পারবেন না, যতক্ষণ না আপনার প্রয়োজনের সময় অন্যান্য দেশ আপনার পাশে দাঁড়াতে ইচ্ছুক না হয়’, বলেন হেগসেথ।

হেগসেথের এ বক্তব্যের আগের দিন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্যকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়ে লেখেন, ‘কিছুটা সাহস দেখান, হরমুজ প্রাণালিতে যান ও সেটির নিয়ন্ত্রণ নিন। নিজের জন্য কীভাবে লড়তে হয়, সেটা আপনাদের এবার শেখা উচিত।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

প্রতিদিন মায়ের কাছে হাজিরা দিতাম—লিয়াকত আলী

‘কবিরাজ’ সেজে বাসায় গিয়ে স্বর্ণ লুট, গ্রেপ্তার ২

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাসের আগে শরিয়াহ কর্তৃপক্ষের কাছে পাঠানোর দাবি

বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ শাহরিয়ার নাফিজের

ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা করছে ইউজিসি

কাফরুল থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার যুথী কারাগারে

ভারতের কাছে হেরে শূন্য হাতে বিদায় বাংলাদেশের

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির