হোম > বিশ্ব > আমেরিকা

জয়ের দাবি থেকে সরে এসে ট্রাম্প বললেন, যুদ্ধ এখনো শেষ হয়নি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনও শেষ হয়নি।

ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত এফআইআই সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা এখনো শেষ হয়নি। আমি বলছি না যে এটি শেষের পথে—কিন্তু এখনও শেষ হয়নি। এটি শেষ করতেই হবে।’ খবর সিএনএনের

এর আগে ট্রাম্প বহুবার ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ের দাবি করেছিলেন। এমনকি গত মঙ্গলবারেও হোয়াইট হাউসে এক বক্তেব্যে ট্রাম্প বলেছেন, "আপনারা জানেন, আমি এটা বলতে পছন্দ করি না — আমরা জিতে গেছি, কারণ এই যুদ্ধে জয় হয়েছে, একমাত্র ‘ফেক নিউজ’ই এটাকে চালিয়ে যেতে চায়।”

তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, এখনো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প জানান, ইরানে যুক্তরাষ্ট্রের আঘাত হানার জন্য এখনও ‘৩,৫৫৪টি লক্ষ্যবস্তু’ বাকি রয়েছে এবং সেগুলো “খুব দ্রুত” সম্পন্ন করা হবে।

তিনি আরো দাবি করেন, একসময় শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ইরান এখন আর আগের মতো শক্তিশালী নয়।
“তারা এরকম কিছু আগে কখনও দেখেনি,” বলেন ট্রাম্প।

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান