হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন ক্রু সদস্য আটক হবে ইরানের জন্য কৌশলগত ‘বড় পুরস্কার’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভূপাতিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ক্রু সদস্যকে আটক করতে সক্ষম হলে এটি ইরানের জন্য একটি ‘বড় পুরস্কার’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন একজন বিশেষজ্ঞ।

রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চ্যাথাম হাউসের যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকা বিষয়ক কর্মসূচির পরিচালক লরেল র‍্যাপ বলেছেন, ভূপাতিত জেট থেকে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা ‘একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন’।

তিনি বলেন, ওই মার্কিন ক্রু সদস্যকে আটক করতে পারলে তা ইরানের জন্য হবে ‘বড় এক পুরস্কার’, যা তাদের হাতে তুলে দেবে “খুবই শক্তিশালী দরকষাকষির হাতিয়ার”।

র‍্যাপ আরো বলেন, যদি তাকে আটক করা হয় এবং তার কোনো ছবি প্রকাশ করা হয়, তবে তা যুক্তরাষ্ট্রের জনগণের দৃষ্টিতে ইতোমধ্যেই অজনপ্রিয় যুদ্ধটিকে আরো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।

তিনি আরো বলেন, আর যদি এমন ছবি প্রকাশিত হয়, তাহলে সেগুলো মার্কিন দৃষ্টিভঙ্গিতে নাটকীয় পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, ওই সার্ভিস সদস্য আটক হলে ঝুঁকি হচ্ছে—সংঘাত কমানোর যেকোনো উদ্যোগ এ বার্তা দিতে পারে যে কাউকে জিম্মি করা হলে তা কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারে।

এ মুহূর্তে এই অভিযানের লক্ষ্য… স্পষ্ট নয় এবং ক্রমেই জটিল হয়ে উঠছে, যোগ করেন র‍্যাপ।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান