হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক কর্মসূচিকে নিজেদের জন্য বড় ধরনের হুমকি মনে করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তেহরানের হুমকিমূলক কর্মকাণ্ডের অবসান ঘটাতে এবং দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। সেই হামলা ২৬ দিন পার হয়েছে বুধবার। এই যুদ্ধ দিনে দিনেই তীব্র আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইরান একদিকে বন্ধ করেছে হরমুজ প্রণালি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোতে তীব্র হামলা চালাচ্ছে। এ অবস্থায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে।

জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় ট্রাম্পের জনসমর্থনে রেকর্ড ধস নেমেছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা নেমেছে মাত্র ৩৬ শতাংশে। দেশটির অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বাড়তে থাকা জন-অসন্তোষ তার জনপ্রিয়তায় বড় ধরনের ধাক্কা দিয়েছে। এটি তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন।

রয়টার্স/ইপসোসের করা এক নতুন জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৩৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের কাজে সন্তুষ্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি সর্বনিম্ন। গত সপ্তাহে পরিচালিত জরিপে এই সংখ্যা ছিল ৪০ শতাংশে। চার দিনব্যাপী এই জরিপ শেষ হয় সোমবার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের পারফরম্যান্সে সন্তুষ্ট। যদিও ২০২৪ সালের নির্বাচনি প্রচারে এটিই ছিল তার অন্যতম প্রধান ইস্যু। দেশের মাত্র ২৯ শতাংশ মানুষ ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সমর্থন করে, যা ট্রাম্পের আগের ও বর্তমান মেয়াদের রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন। এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের যেকোনো সময়ের চেয়ে কম।

তবে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের অবস্থান এখনো বেশ শক্তিশালী। প্রতি পাঁচজন রিপাবলিকানের মধ্যে মাত্র একজন বলেছেন, তারা ট্রাম্পের সামগ্রিক কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্ট, যা গত সপ্তাহের প্রতি সাতজনের মধ্যে একজনের তুলনায় সামান্যই পরিবর্তিত হয়েছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ৩৪ শতাংশ রিপাবলিকান, যা গত সপ্তাহে ছিল ২৭ শতাংশ।

তবে ইরান যুদ্ধ পরিস্থিতি বদলে দিতে পারে। জরিপে দেখা গেছে, ইরান হামলাকে সমর্থন করছেন ৩৫ শতাংশ মার্কিনি, যা আগের সপ্তাহে ছিল ৩৭ শতাংশ। আর হামলার বিপক্ষে মত দিয়েছেন ৬১ শতাংশ, যা আগের সপ্তাহে ছিল ৫৯ শতাংশ।

ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, ২ কিশোরসহ নিহত ৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে অষ্টম দফা ভোটের ঘোষণা

ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানে পরিবার থেকে বিচ্ছিন্ন লক্ষাধিক শিশু

গ্রিনল্যান্ডে বিশেষ দূত পাঠালেন ট্রাম্প

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হলো মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীকে

ইরান যুদ্ধ ঘিরে ‘তীব্র’ রাজনৈতিক চাপে ট্রাম্প, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী