হোম > বিশ্ব > আমেরিকা

প্রথম দফায় পিছিয়ে লুলা, ব্রাজিলের ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা

আমার দেশ অনলাইন

ছবি: দ্য গার্ডিয়ান।

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে প্রদত্ত বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হয়। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে সংসদ কিংবা ইলেকটোরাল কলেজের কোনো ভূমিকা নেই। গত ৪ অক্টোবর প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় মুখোমুখি হচ্ছেন দুই শীর্ষ প্রার্থী।

তাদের একজন বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি লুলা নামে পরিচিত। অন্যজন প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া কট্টর ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ছেলের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। ফ্লাভিও নির্বাচিত হলে নিজেও কারামুক্তির আশা করছেন সাবেক এই প্রেসিডেন্ট।

পেশায় আইনজীবী ফ্লাভিও রিও ডি জেনিরোর সাবেক সিনেটর।

২০২২ সালের নির্বাচনের দ্বিতীয় দফায় জইর বলসোনারোকে পরাজিত করে প্রেসিডেন্ট হন লুলা। সে সময় দেশটির উত্তর-পূর্বাঞ্চলে লুলার শক্তিশালী জনসমর্থন ছিল। অন্যদিকে দক্ষিণাঞ্চলে এগিয়ে ছিলেন বলসোনারো। প্রথম দফায় এগিয়ে থাকার পাশাপাশি মিনাস জেরাইস রাজ্যেও জয় পেয়েছিলেন লুলা।

তবে ২০২৬ সালের ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে মিনাস জেরাইসে লুলাকে পেছনে ফেলেছেন ফ্লাভিও। ওই রাজ্যে তিনি পেয়েছেন ৪৮ দশমিক ৪৩ শতাংশ ভোট। লুলার ভোটের হার ছিল ৪৩ দশমিক ৩৩ শতাংশ।

১৯৮৫ সালে ব্রাজিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে প্রথম দফায় পিছিয়ে থাকা কোনো প্রার্থী দ্বিতীয় দফায় জয়ী হওয়ার নজির নেই। ফলে এবারের নির্বাচন লুলার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তবে প্রথম দফার ভোটের পর বলসোনারোর বিরোধিতায় শিক্ষার্থীদের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ লুলার শিবিরকে নতুন করে উদ্দীপ্ত করেছে। রোববারের দ্বিতীয় দফার ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা করছেন তার সমর্থকেরা।

ব্রাজিলের আধুনিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। ২০২৩ সালে আবারও প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। মঙ্গলবার তার বয়স ৮১ বছর পূর্ণ হবে। অন্যদিকে ফ্লাভিও বলসোনারোর বয়স ৪৫ বছর।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা

ব্রাজিলের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ব্যবধান সামান্য

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুলা ও বলসোনারো

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ও মরিয়ম নামের জনপ্রিয়তা বাড়ছে

নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন

ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানালেন বারাক ওবামা

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

১৫ বছর বয়সে পুরো কুরআন পড়েছেন চেলসি ক্লিনটন, বাবাকেও পড়তে বলেছেন