হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এখনও চূড়ান্ত নয়, দাবি ইরানি গণমাধ্যমের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) খসড়া এখনও চূড়ান্ত হয়নি বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম এক অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সম্ভাব্য চুক্তির খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে এর বর্তমান পাঠকে চূড়ান্ত বলা যাচ্ছে না। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য চুক্তির কিছু তথ্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলেও উল্লেখ করেছে ওই সূত্র।

এর আগে মার্কিন সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং স্থায়ীভাবে সংঘাতের অবসানে আলোচনা শুরু করার বিষয়ে একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে এ চুক্তি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘অবাধ’ রাখা হবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা না আসায় সম্ভাব্য এই সমঝোতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

হরমুজে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ইরানে মার্কিন হামলা দীর্ঘায়িত হতে পারে, আশঙ্কা বেশির ভাগ মার্কিনির: জরিপ

ইরাকের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের সর্বোচ্চে

হরমুজে আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় নাবিক নিহত

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও নৌজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে ফেলবে যুক্তরাষ্ট্র: রুবিও

পরমাণু চুক্তির বার্ষিকীতে ফের যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ

হরমুজে টোল আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী: আইএমও