হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। যা তার ক্ষমতায় ফেরার পর থেকে এটাই সর্বনিম্ন। রয়টার্স আইপসোসের সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।

গতকাল সোমবার শেষ হওয়া ৪ দিনব্যাপী এ জরিপে দেখা গেছে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের কারণে গত সপ্তাহের ৪০ শতাংশ থেকে তার জনসমর্থন কমে গেছে।

জরিপে আরও দেখা গেছে, ইরানের ওপর মার্কিন হামলার প্রতি সমর্থনও কমেছে; ৩৫ শতাংশ এর পক্ষে এবং ৬১ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।

জীবনযাত্রার ব্যয় নিয়েও জনমতের অবনতি ঘটেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র সমন্বিত হামলা শুরু করার পর থেকে পেট্রোলের দাম বেড়েছে, যার ফলে হরমুজ প্রণালিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ কারণে ট্রাম্পের এই পদক্ষেপকে মাত্র ২৫ শতাংশ মানুষ সমর্থন করছেন।

অনলাইনের এ জরিপে ১,২৭২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন এবং এর ত্রুটির মাত্রা ছিল ৩ শতাংশ। সূত্র: আল-জাজিরা।

আলোচনা মানেই আপস নয়, সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা