হোম > বিশ্ব > আমেরিকা

দ্রুত ইরান যুদ্ধের অবসান চান বেশিরভাগ মার্কিনি

রয়টার্স/ইপসোসের জরিপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত ইরান যুদ্ধ শেষ করা। এমনকি নির্ধারিত লক্ষ্য অর্জন না হলেও ইরান যুদ্ধের অবসান চান তারা। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে এমন তথ্য।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬৬ শতাংশ মানুষ এই যুদ্ধের দ্রুত সমাপ্তির পক্ষে মত দিয়েছেন। বিপরীতে মাত্র ২৭ শতাংশ মার্কিনি মনে করেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত দীর্ঘসময় ধরে হলেও এই লড়াই চালিয়ে যাওয়া উচিত। আর ছয় শতাংশ এই প্রশ্নের উত্তর দেননি।

জরিপের তথ্য অনুযায়ী, ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও যুদ্ধের স্থায়িত্ব নিয়ে মতভেদ দেখা দিয়েছে। ট্রাম্পের দলের প্রায় ৪০ শতাংশ সমর্থক দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে মত দিলেও ৫৭ শতাংশ মনে করেন লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা জরুরি। এক হাজার ২১ জন নাগরিকের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে যে, সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন ক্রমশ কমছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে