হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ ‘আমাদের নয়’, সেনা পাঠাবে না যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

ইরানকে ঘিরে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না। খবর আলজাজিরার।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াচ্ছি না।’

তবে স্টারমার জানান, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে লন্ডন কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।

স্টারমার আরো বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।”

যদিও সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, তবুও কৌশলগতভাবে এই সংঘাতে যুক্তরাজ্যের ভূমিকা রয়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার