হোম > বিশ্ব > আমেরিকা

চুক্তি না হলে ইরান ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ইরানের অবকাঠামোয় সম্ভাব্য হামলার প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারো কড়া অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্পের ভাষ্য, ‘ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তাহলে আমি সবকিছু ধ্বংস করে তাদের তেল সম্পদ দখলের বিষয়টি বিবেচনা করব।’ তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই আপনারা দেখবেন, ইরানজুড়ে সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো ভেঙে পড়ছে।’ খবর বিবিসির।

তবে এমন কঠোর হুঁশিয়ারির মাঝেই ট্রাম্প দাবি করেন, ইরানের কিছু কর্মকর্তা ইতোমধ্যে আলোচনায় যুক্ত হয়েছেন। তিনি মনে করেন, আগামী সোমবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, তেহরান ট্রাম্পের এসব বক্তব্য বারবার অস্বীকার করেছে। ইরানি কর্মকর্তাদের মতে, চুক্তি নিয়ে ট্রাম্প এর আগে যে দাবিগুলো করেছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

সূত্র: বিবিসি।

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে

ভক্ত সেজে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ জন আহত

ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কেন নতুন পে-স্কেল, ব্যাখ্যা দিলেন মন্ত্রিপরিষদ সচিব

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার