হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন অভিযোগ রুবিওর

আমার দেশ অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছেন, তেহরান বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার গড়ে তুলছিল, যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সুরক্ষা দেওয়ার অংশ ছিল। যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘ইরান এমন একটি সামরিক সক্ষমতা তৈরি করছিল, যেখানে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে তারা যে কোনো দেশের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিতে পারত। খবর আল জাজিরার।

তিনি আরও দাবি করেন, ‘তাদের কাছে এত বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র থাকত যে কেউ ইরানে হামলা চালাতে সাহস পেত না, কারণ এর ফল পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতো। আর সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর তারা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেত।’

রুবিও বলেন, এ পরিস্থিতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অসম্ভব।’

এসআর

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

মুসলিম প্রতিপক্ষের নামও ঠিকভাবে বলতে চান না ট্রাম্প

আটটি যুদ্ধ বন্ধে ট্রাম্পের দাবি কতটা সত্য

পেরুতে মেয়র নির্বাচিত ‘হিটলার মুসোলিনি’

ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের হিসাব সংশোধন পেন্টাগনের

ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা

জি-২০ জোটের সম্মেলন ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ ৭০ হাজার মানুষ