হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের: মার্কিন সিনেটর

আমার দেশ অনলাইন

সিনেটর অ্যাডাম শিফ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধ করতে আসন্ন সরকারি তহবিলসংক্রান্ত আলোচনাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা। এমনটাই জানিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর অ্যাডাম শিফ।

সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে শিফ বলেন, ১১ ডিসেম্বর সরকারি ব্যয়ের তহবিলের মেয়াদ শেষ হচ্ছে। ফলে সরকারের কার্যক্রম অব্যাহত রাখতে নতুন করে অর্থায়ন নিয়ে আলোচনা করতে হবে। আর এই আলোচনার মধ্য দিয়েই যুদ্ধ বন্ধের দাবি সামনে আনার সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা।

তিনি বলেন, ‘এটি আমাদের এমন একটি পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে, যা ভোটাররাও চেয়েছেন। আর তা হলো ইরান যুদ্ধের অবসান।’

শিফের ভাষ্য, বাজেট প্রক্রিয়া কাজে লাগিয়ে ডেমোক্র্যাটরা যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করতে এবং যুদ্ধের অবসানে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারবেন।

তিনি আরো বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এ যুদ্ধ শুরু হয়েছে। এমনকি মার্কিন জনগণের কাছ থেকেও এ যুদ্ধের পক্ষে কোনো ম্যান্ডেট নেওয়া হয়নি। যুদ্ধ শুরুর পক্ষে মার্কিন প্রশাসন যেসব যুক্তি তুলে ধরেছে, সেগুলোও বারবার পরিবর্তিত হয়েছে।

শিফের দাবি, এই যুদ্ধের ফলে ইরান আরো শক্তিশালী ও সাহসী হয়ে উঠেছে। এমনকি যুদ্ধের আগে হরমুজ প্রণালির ওপর দেশটির যে প্রভাব ছিল, বর্তমানে তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে তেহরান।

সূত্র: আলজাজিরা

আরএ

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি বিমান সরাল যুক্তরাষ্ট্র

নিজের বিরুদ্ধে ওঠা অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্পের কাছে আটক অভিবাসীদের মুক্তি চেয়েছেন মামদানি

ব্রাজিলে ফ্যাসিবাদের উত্থান যেভাবে ঠেকালেন লুলা

পাশ্চাত্য সভ্যতা ইসলামের কাছে ঋণী: বারাক ওবামা

রাজনীতিতে আসার অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন আল-সাইয়েদ

আল-সাইয়েদ প্রেসিডেন্ট পদে প্রার্থী হোকÑদাবি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের

আল-সাইয়েদকে নিয়ে যা বললেন জন এফ কেনেডির নাতি