হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির খবরে পতনের পর আবার বাড়ল অপরিশোধিত তেলের দাম

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণায় আগের দিন তেলের দামে বড় পতনের পর আবার বেড়েছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বাজার।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর তেলের দাম কমে যায়। তবে এর পরের পর্যায়ে বাজার স্থিতিশীল হতে শুরু করলে দাম কিছুটা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ফিউচারস ২.৬৮ ডলার বা ২.৮৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৭.০৯ ডলারে পৌঁছায় (২২:১৮ জিএমটি সময়ে)।

এর আগে দিনের শুরুতে যুদ্ধবিরতির খবরে বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান দেখা যায়, অন্যদিকে তেলের দাম প্রায় ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে আসে। একপর্যায়ে দাম নেমে ৯০.৪০ ডলার পর্যন্ত পৌঁছেছিল।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার