হোম > বিশ্ব > আমেরিকা

জুনের মধ্যেই যুদ্ধ শেষ করতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আমার দেশ অনলাইন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী জুনের মধ্যেই শেষ হোক। তিনি বলেন, এ লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনার জন্য ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।

জেলেনস্কির বলেন, ‘আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে যে ইউক্রেন ও রাশিয়ার আলোচনাকারী দলগুলো এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে, বৈঠকে বসবে। আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি।’

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘদিন ধরে এই সংঘাতের অবসানের জন্য চাপ দিয়ে আসছেন।

এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এর ফলে তীব্র শীতের মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা বেড়েছে।

শনিবার জেলেনস্কি জানান, আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে সম্ভাব্য একটি ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের বৈঠকের আগে কিছু প্রস্তুতিমূলক বিষয় সম্পন্ন করা জরুরি।”

যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়েছে কি না—এমন প্রশ্নে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকানরা বলছে, তারা জুনের মধ্যেই সবকিছু সম্পন্ন করতে চায়।”

তিনি আরো বলেন, ‘কেন গ্রীষ্ম শুরুর আগেই—তা আমরা বুঝতে পারি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়গুলো এতে প্রভাব ফেলছে।’

এ বিষয়ে জেলেনস্কি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

সূত্র: বিবিসি।

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

‘ভারতে গোয়ালঘরে’ স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান