হোম > বিশ্ব > আমেরিকা

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর একাধিক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, বিপুলসংখ্যক আহত রোগীর চাপে ভেনেজুয়েলার স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো সক্ষমতার বাইরে গিয়ে কাজ করছে। তিনি বলেন, ভূমিকম্পের আগে থেকেই দেশটিতে টিকাদানের হার কম থাকায় হাম ও ডিপথেরিয়াসহ টিকায় প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বেড়েছে বলে তিনি সতর্ক করেন।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, ভূমিকম্পের পর ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকাসহ মশাবাহিত এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পে দেশের ৩৮টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব হাসপাতাল এখনও চালু রয়েছে, সেগুলোতে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। সংক্রমণ প্রতিরোধব্যবস্থায় বিঘ্ন এবং চিকিৎসাকর্মীদের চরম ক্লান্তি স্বাস্থ্যব্যবস্থাকে আরও সংকটে ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, জাপান বিশুদ্ধ পানির ব্যবস্থা ও অস্থায়ী আশ্রয়ের জন্য পানি পরিশোধন যন্ত্র, পানির পাত্র এবং ত্রিপলসহ জরুরি ত্রাণসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রয়োজনে ভেনেজুয়েলার অনুরোধে উদ্ধারকারী দল পাঠাতেও প্রস্তুত রয়েছে সিউল।

এমএমআর

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ