হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই রাখতে হবে: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধ করতে হবে। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই বিষয়টি ইতোমধ্যেই সমঝোতার অংশ ছিল—যা ইসরাইলের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

আরাগচি বলেন, বিশ্ব লেবাননে গণহত্যা দেখছে। এখন ‘বল’ যুক্তরাষ্ট্রের কোর্টে, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না তা বিশ্ববাসী দেখছে।

তিনি ইঙ্গিত দেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে হলে গাজা ছাড়াও লেবাননের পরিস্থিতি সমাধান জরুরি এবং সেটিকে যেকোনো যুদ্ধবিরতি আলোচনার অংশ করতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরাইলের ব্যাপক হামলায় ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। যদিও যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা বন্ধ রেখেছিল।

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ