হোম > বিশ্ব > আমেরিকা

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থীর নাম বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

২০২৮ সালে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে রিপাবলিকানদের হয়ে কে লড়বেন, তা নিয়ে চলছে জল্পনা। এবার নিজের উত্তরসূরি হিসেবে পছন্দের দুই প্রার্থীর নাম বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর ‘বেঞ্চ’ খুব শক্তিশালী। অর্থাৎ শক্তিশালী প্রার্থীরাই লড়াইয়ে আছেন। তাই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নিয়ে বড় একটা সমস্যায় পড়তে হবে না তার দলকে।

রিপাবলিকান পার্টিতে নিজের উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার যা মনে হয় আমি তা বলতেই পারি। কিন্তু এত আগে কিছু বলার মানে হয় না। আমাদের হাতে দারুণ দারুণ কিছু নাম আছে। জেডি ভান্স, মার্কো রুবিও এবং আরও অনেকে রয়েছেন। আমাদের বেঞ্চ খুব ভাল। ওদের (প্রতিপক্ষ ডেমোক্র্যাট) বেঞ্চই নেই।’’

ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। তার প্রভাবে সারা বিশ্বে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা

ব্রাজিলের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ব্যবধান সামান্য

প্রথম দফায় পিছিয়ে লুলা, ব্রাজিলের ভোটে ঐতিহাসিক প্রত্যাবর্তনের আশা

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে লুলা ও বলসোনারো

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ও মরিয়ম নামের জনপ্রিয়তা বাড়ছে

নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন

ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানালেন বারাক ওবামা