হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পকে সংযত ভাষা ব্যবহারের আহ্বান পাকিস্তানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর বা উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পকে সংযত ভাষা ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই ইরানের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিতে পারে।

ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে পাকিস্তান, যাতে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এসআর

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ