হোম > বিশ্ব > আমেরিকা

প্রশান্ত মহাসাগরে মার্কিন মাদকবিরোধী অভিযানে নিহত ৫, আহত ১

আমার দেশ অনলাইন

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের ওপর সর্বশেষ হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং একজন জীবিত আছেন।

রোববার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১১ এপ্রিল দুটি নৌযানের ওপর এই হামলা চালানো হয়। ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে হামলার আকাশ থেকে ধারণ করা ভিডিওও প্রকাশ করেছে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, “প্রথম হামলায় দুজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন এবং একজন বেঁচে যান। দ্বিতীয় হামলায় আরও তিনজন পুরুষ ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন।”

তবে মাদক পাচার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানানো হয়েছে।

এই বিতর্কিত অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা অন্তত ১৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এসআর

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ধামুরা-শোলক সেতু

ধুনটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নষ্ট আম দিয়ে তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির জুস

অর্থহীন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের তালিকা দীর্ঘ করছেন ট্রাম্প

গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা