হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

মার্কিন কংগ্রেস সদস্য

আমার দেশ অনলাইন

মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের আর এক পয়সাও খরচ করা উচিত নয়। ইসরাইলের জন্য প্রায় ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধে আনা একটি বিলকে সমর্থন করবেন বলে জানিয়েছেন তিনি।

রাশিদা সামাজিক মাধ্যম এক্স লেখেন, ‘যে সেনাবাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, লেবাননে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে এবং ইরানে যুদ্ধাপরাধ করছে, তাদের অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে আমাদের আর এক পয়সাও খরচ করা উচিত নয়।’

তিনি আরো বলেন, ‘অধিকাংশ আমেরিকান এবং ডেমোক্র্যাটদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে। এখন তাদের প্রতিনিধিদের কথা শোনার সময় হয়েছে।’

অন্যান্য ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের মধ্যে যারা বিলটির পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, গ্রেগ কাসার ও ইলহান ওমর।

বিলটি প্রস্তাব করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি, যিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ বিদেশে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেন।

সূত্র: আলজাজিরা

আরএ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা