হোম > বিশ্ব > আমেরিকা

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

আমার দেশ অনলাইন

সুইজারল্যান্ডে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে কোনো বার্তা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

রোববার লুসার্নের কাছে অবস্থিত বুর্গেনস্টক রিসোর্টে পাকিস্তানি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন ভ্যান্স। বৈঠকের শুরুতে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে উপস্থিতির জন্য পাকিস্তানি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। এ সময় এক সাংবাদিক নেতানিয়াহুর জন্য তার বার্তা জানতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

পরে দিনের মধ্যেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে ভ্যান্সের।

এদিকে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানে ক্রমবর্ধমান অসন্তোষ প্রকাশ করেছে। ওয়াশিংটনের মতে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে বাড়তে থাকা যুদ্ধ তেহরানের সঙ্গে চলমান নাজুক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে।

গতকাল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কীভাবে সেই লক্ষ্য অর্জন করা হবে, সে বিষয়ে মতপার্থক্য থাকতে পারে।

তবে একই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বর্তমান সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বিশ্বের একমাত্র রাষ্ট্রনেতা, যিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল অবস্থানে রয়েছেন।

ভ্যান্স আরও সতর্ক করে বলেন, যদি তিনি ইসরাইলি সরকারের মন্ত্রিসভার সদস্য হতেন, তাহলে বিশ্বের একমাত্র শক্তিশালী মিত্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি সতর্ক থাকতেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলার কৌশল নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কিছু বিষয়ে মতভেদ স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: সিএনএন

এআরবি

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

বলিভিয়ায় জরুরি অবস্থা জারি, বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প