হোম > বিশ্ব > আমেরিকা

আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের ভিন্ন বক্তব্য, পরিস্থিতি অনিশ্চিত

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইরান ভিন্নমত পোষণ করছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেন। তিনি হুমকি দেন, যদি ইরান হরমুজ প্রণালি ‘হুমকিমুক্তভাবে’ খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে।

তবে সোমবার ট্রাম্প ওই সময়সীমা পাঁচ দিন বাড়িয়ে দেন এবং বলেন, ইরানকে ‘আরেকটি সুযোগ’ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে সংঘাতের সমাধান’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। খবর বিবিসির।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি’ এবং ‘ভুয়া খবরের মাধ্যমে আর্থিক ও তেলবাজারকে প্রভাবিত করার চেষ্টা চলছে।’

তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব ইরান পেয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে।

সিবিএস নিউজ জানায়, এটি সম্ভাব্য আলোচনার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

এদিকে হোয়াইট হাউসও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে, পরিস্থিতি ‘পরিবর্তনশীল’ এবং কোনো বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়।

এসআর

শর্ত না মানলে অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ইরানের প্রতি কেন আবারো সামরিক চাপ বাড়ানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প

পুরো পৃথিবীর ভার কাঁধে তুলে নিলেন ট্রাম্প!

হরমুজ ঘিরে ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, সংকটে যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৪৩০

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প