হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের অবস্থান পরিবর্তন করে তিনি বিতর্কিত এ প্রস্তাব প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

তবে শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল হলেও ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার অবস্থান বহাল থাকবে বলে আবারো স্পষ্ট করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, ইরান ছাড়া বিশ্বের অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশটির বর্তমান নেতৃত্বের মিথ্যাচার, সহিংসতা ও বিদ্বেষপূর্ণ নীতির কারণেই তারা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যা দেশটিকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

এদিকে, ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার পরিবর্তে নতুন কৌশলের কথাও তুলে ধরেছেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক চুক্তির মাধ্যমে এ বিষয়ে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এআরবি

মাকড়সা দেখলেই আতঙ্ক, জানুন ভয় কাটানোর উপায়

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট