হোম > বিশ্ব > আমেরিকা

তথ্য ফাঁসকারীদের গুলি করে মারা উচিত: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সরকারের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত। বুধবার অ্যারিজোনার বুলহেড সিটিতে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের অভিযোগ, ইরানে মার্কিন হামলার সময়সূচি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ায় সামরিক সদস্যদের জীবন ঝুঁকিতে পড়েছিল। এ ঘটনায় দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের সমালোচনা করেন তিনি। তার দাবি, তথ্য ফাঁসের কারণে হামলার সময়সূচিও পরিবর্তন করতে হয়েছিল।

২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক প্রতিবেদনের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি ট্রাম্পের দাবির তুলনায় কম হতে পারে এবং দেশটি কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিল।

ট্রাম্প বলেন, তথ্য ফাঁসকারীদের কারাগারে পাঠানো উচিত, এমনকি তাদের গুলি করে হত্যাও করা উচিত। তিনি তাদের ‘পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ’ বলে আখ্যা দেন।

এর আগেও গোপন তথ্য ফাঁসের ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ট্রাম্প। তার প্রশাসন তথ্য ফাঁসের উৎস শনাক্ত করতে সরকারি কর্মকর্তা ও সামরিক সদস্যদের পলিগ্রাফ পরীক্ষার উদ্যোগ নেয়। পাশাপাশি, একাধিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের তথ্যের উৎস শনাক্ত করতে সমন জারি করা হয়।

পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপের উদ্যোগও নেয় ট্রাম্প প্রশাসন। তবে সাংবাদিকদের একটি বড় অংশ নতুন শর্ত মানতে অস্বীকৃতি জানায় এবং ফেডারেল আদালত বিধিনিষেধের বেশ কিছু অংশ বাতিল করে।

সূত্র: আল জাজিরা

আরএ

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, এক মার্কিন তরুণ গ্রেপ্তার

তরুণদের ক্ষতি করছে চ্যাটজিপিটি, যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে মামলা

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩.৭ শতাংশ, নির্বাচনের আগে চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নির্দেশে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঢেউ’, ডেমোক্র্যাটদের জয়ের পথে বাধা