হোম > বিশ্ব > আমেরিকা

নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মামদানি

আমার দেশ অনলাইন

অভিবাসন প্রশ্নে মানবিকতা, সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে অবস্থান তুলে ধরতে ইসলামি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসননীতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হিজরতের ঘটনা সামনে আনেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক আন্তধর্মীয় প্রাতরাশ সভায় বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, ইসলাম এমন একটি ধর্ম, যার ভিত্তিতেই রয়েছে অভিবাসনের গল্প। তার ভাষায়, তিনি ইসলামকে দেখেন ‘একটি অভিবাসন কাহিনির ওপর প্রতিষ্ঠিত ধর্ম’ হিসেবে।

মেয়র বলেন, হিজরতের ঘটনা স্মরণ করিয়ে দেয় যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও একসময় নিপীড়নের মুখে স্বদেশ ত্যাগ করে মক্কা থেকে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। এই ইতিহাস মানবিকতা, সহানুভূতি এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় বলে তিনি মন্তব্য করেন।

এ সময় অভিবাসীদের সুরক্ষা জোরদারে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানান মামদানি। তিনি জানান, সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করতে একটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন।

মেয়রের ভাষায়, এই আদেশ অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং সামগ্রিক জননিরাপত্তা রক্ষায় সিটির প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি বলেন, এই সিদ্ধান্ত কেবল অভিবাসীদের নয়, বরং নিউইয়র্কের সব বাসিন্দাকে অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন তৎপরতা থেকে সুরক্ষা দেবে।

নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, বিচারিক ওয়ারেন্ট ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নিউইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না।

মামদানি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অভিবাসন অবস্থান নির্বিশেষে সব বাসিন্দা যেন ভয়মুক্ত পরিবেশে শহরের সেবা গ্রহণ করতে পারেন। তিনি বলেন, নিউ ইয়র্কের কোনো বাসিন্দা যেন কেবল অভিবাসী পরিচয়ের কারণে শিশুর যত্নসহ প্রয়োজনীয় সামাজিক সেবার জন্য আবেদন করতে ভয় না পান।

এসআর

মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে: ট্রাম্প

নিজ দলেই তোপের মুখে ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলি লবির চাপে ট্রাম্প

ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকানদের ক্ষোভ

বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতানিয়াহু, শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণে

ভেনেজুয়েলায় জেলের ছাদে উঠে কারাবন্দিদের বিক্ষোভ

বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে

ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে ট্রাম্প, কী আছে তাতে

ইরানি জাহাজে হামলার এআই ছবি, কিসের ইঙ্গিত দিলেন ট্রাম্প?

ইরান যুদ্ধ ইস্যুতে নীতি বদলাচ্ছেন ট্রাম্প