হোম > বিশ্ব > আমেরিকা

তেলআবিবকে পাশ কাটিয়ে ইরান যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন, কোণঠাসা নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এআই দিয়ে তৈরি

ইরানের সঙ্গে সংঘাতের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছিলেন, যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে তেলআবিব একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে, এবং এখন ইসরাইলের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তে ওয়াশিংটনের প্রভাব নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের কৌশলগত দিক থেকে ইসরাইল ক্রমেই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষ করে লেবানন ইস্যুতে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে অনেকেই এর বড় উদাহরণ হিসেবে দেখছেন। দাবি করা হচ্ছে, এই যুদ্ধবিরতি নেতানিয়াহুর নিজস্ব পছন্দ ছিল না; বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পরই ইসরাইলকে তা মেনে নিতে হয়েছে।

এদিকে দীর্ঘমেয়াদি সংঘাত এখন ব্যয়বহুলে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সামরিক ব্যয়, অর্থনৈতিক চাপ এবং মানবিক ক্ষয়ক্ষতি আরও বাড়বে যা ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

অপেক্ষা, অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির মধ্যে নেতানিয়াহু রাজনৈতিকভাবেও চাপে পড়ছেন। জনমত জরিপে তার অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত মিলছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প