হোম > বিশ্ব > আমেরিকা

মাদুরোর পতন ভেনেজুলাকে সঠিক পথে এনেছে: রড্রিগেজ

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরোর আটক হওয়া দেশটিকে ‘সঠিক পথে’ নিয়ে গেছে।

চলতি বছরের জানুয়ারিতে কারাকাসে পরিচালিত এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রড্রিগেজ ভেনেজুয়েলার নেতৃত্ব গ্রহণ করেন।

এরপর তিনি দেশটিকে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের জন্য উন্মুক্ত করেন। এই পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কারাকাসে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে রড্রিগেজ ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি উদযাপন করেন। 

মাদুরোকে আটক করার পর দুই দেশের সম্পর্ক নতুন করে শুরু হয়েছে।

তিনি বলেন, ‘৩ জানুয়ারি, ২০২৬ জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে একটি মোড় ঘোরানো দিন ছিল।’

অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক অতিথিদের উদ্দেশে তিনি বলেন, এক বছর আগে এই সময়ে ভেনেজুয়েলা মাদুরো-পরবর্তী সময়ের কথা কল্পনাও করতে পারেনি।

এ সময় রড্রিগেজ আরও বলেন, ‘ইতোমধ্যে প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। আমার মনে হয়, এটি সঠিক পথ ছিল।’

তিনি বলেন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে’ সমাধান করা সম্ভব।

বহু বছর বিচ্ছিন্ন থাকার পর কারাকাস ও ওয়াশিংটন আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। একই সঙ্গে ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। দেশটির বিপুল প্রাকৃতিক সম্পদের প্রতি আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প।

মাদুরো বর্তমানে নিউইয়র্কে কারাবন্দি। সেখানে তিনি মাদক পাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

সোমবারের ওই অনুষ্ঠানে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরাও উপস্থিত ছিলেন।

এসআর

তুলসি গ্যাবার্ড কি হিন্দু গুরুর কাছ থেকে রাজনৈতিক পরামর্শ নিতেন

শিশুদের অনলাইন সুরক্ষায় মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিপক্ষীয় চুক্তি

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

আমেরিকার সয়াবিন-ভুট্টা ও গম কিনলে জব্দ করা সম্পদ ফেরত পাবে ইরান

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

পতনের শেষ পর্যায়ে জায়নবাদ, দাবি ইসরাইলি ইতিহাসবিদের

ইসরাইলের আসল লক্ষ্য গাজাকে জাতিগতভাবে নির্মূল করা

সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদলকে চরম অপমান করল ইরান

তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না

এবার হরমুজ প্রণালি দখলের হুমকি দিলেন ট্রাম্প