হোম > বিশ্ব > আমেরিকা

নিউইয়র্কে বিমান-ফায়ার ট্রাক সংঘর্ষের ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর কুইন্স এলাকায় অবস্থিত বিমানবন্দরটিতে এ দুর্ঘটনা ঘটে। মন্ট্রিয়ল থেকে আসা জ্যাজ অ্যাভিয়েশন পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইট ৮৬৪৬ রানওয়ে-৪-এ অবতরণের শেষ পর্যায়ে প্রায় ৩০ মাইল গতিতে থাকা অবস্থায় একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি অন্য একটি বিমানের জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে যাচ্ছিল।

বিমানে ৭২ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনাস্থলেই পাইলট ও কো-পাইলটের মৃত্যু হয়। পোর্ট অথরিটির এক সার্জেন্ট ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। আহত যাত্রীদের এলমহার্স্ট হাসপাতাল ও নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান কুইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার আগে রেডিও বার্তায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে ফায়ার ট্রাকটি থামানোর নির্দেশ দিতে শোনা গেলেও নির্দেশ কার্যকর হওয়ার আগেই সংঘর্ষ ঘটে।

ঘটনার সময় বৃষ্টি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় তিন মাইলে নেমে আসে। তবে আবহাওয়া এই দুর্ঘটনার কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সোমবার দুপুর ২টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রাখে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এফএএর গাফিলতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের সাবেক পরিদর্শক জেনারেল মেরি শিয়াভো বলেন, এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল এবং এর জন্য এফএএর দায়িত্বহীনতা দায়ী। তার মতে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ও গ্রাউন্ড কন্ট্রোলের মধ্যে সমন্বয়ের ঘাটতিই এই দুর্ঘটনার মূল কারণ। বিমানকে রানওয়েতে নামার অনুমতি দেওয়ার পরও একই রানওয়েতে ফায়ার ট্রাক প্রবেশের অনুমতি দেওয়াকে তিনি ‘স্পষ্ট ভুল’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনাও একই ধরনের অবহেলার ফল বলে মনে করেন।

এসআর

আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের ভিন্ন বক্তব্য, পরিস্থিতি অনিশ্চিত

কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী: সিনেটর শুমার

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৩৪

কৌশলগত তেল ভান্ডার: ইরানের যুদ্ধ মোকাবিলায় কতটা প্রস্তুত বিশ্ব

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

ইরানের সঙ্গে যদি চুক্তি হয় তেলের দাম কমে যাবে: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানের পাল্টা হুমকির পরই কি পিছু হটলেন ট্রাম্প?

ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত