হোম > বিশ্ব > আমেরিকা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

তুরস্ক জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরমাগান বলেন, আঙ্কারা ‘বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে’ এবং এর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো ও সরাসরি আলোচনার পথ তৈরি করা।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের সঙ্গেই তুরস্কের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তুরস্ক নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

তুরস্কের পাশাপাশি আরও কয়েকটি দেশও এ ধরনের মধ্যস্থতায় আগ্রহী বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা কমাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার