হোম > বিশ্ব > আমেরিকা

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গ্রিনল্যান্ডে ব্যাপক পরিসরে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে অনুসন্ধান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা জানাননি তিনি।

ট্রাম্প দাবি করেন, বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনল্যান্ডে সহজে উত্তোলনযোগ্য তেলের মজুত বিশ্বের প্রায় যেকোনো স্থানের চেয়ে অনেক বেশি।

কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের সম্ভাবনার কারণে গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রে রয়েছে। তবে দ্বীপটিতে তেল-গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধানের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পের বক্তব্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গ্রিনল্যান্ডের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে কোনো হামলা চালানো হলে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ যেকোনো ধরনের অস্ত্র ভূপাতিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর ভবিষ্যতে যেকোনো হামলা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে আসতে হবে। সেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী নিয়মিতভাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা এখনো কল্পনাও করা হয়নি—এমন যেকোনো অস্ত্র ভূপাতিত করবে।’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের বারবার হুমকির পর যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে তিন পক্ষ একটি চুক্তি সই করে।

চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ভূমিকা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এর ফলে সেখানে নতুন দুটি সামরিক ঘাঁটি স্থাপন এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পথও উন্মুক্ত হয়েছে।

তবে চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ। এর অবস্থান ও খনিজ সম্পদের কারণে অঞ্চলটি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ দীর্ঘদিনের।

সূত্র: আনাদোলু এজেন্সি

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

ট্রাম্পের নির্দেশে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঢেউ’, ডেমোক্র্যাটদের জয়ের পথে বাধা

ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত প্রেস সচিব

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

কঠিন জনপদে কোমলতা খুঁজে ফেরার গল্প

মধ্যবর্তী নির্বাচনে আগে ট্রাম্পের মাথাব্যথা আরো বাড়ল

বাড়িতে তল্লাশির পর ইলহান ওমরের ঘোষণা, ‘চুপ করানো যাবে না’

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে জেতাতে ৩৪০৪ কোটি টাকা দিলেন ইলন মাস্ক

ট্রাম্পের সমালোচক ইলহান ওমরের বাড়িতে মার্কিন কেন্দ্রীয় সংস্থার তল্লাশি