হোম > বিশ্ব > আমেরিকা

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

আমার দেশ অনলাইন

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো বড় ধরনের আইনি ধাক্কা খেলেন। আদালত ট্রাম্পের এ-সংক্রান্ত নির্বাহী আদেশ বাতিল করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল থাকবে।

রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, নাগরিকত্ব হলো ‘সব অধিকার পাওয়ার অধিকার’। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর প্রণেতারা ‘এই ভূখণ্ডে স্বাধীনভাবে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তির’ জন্য নাগরিকত্বের নিশ্চয়তা দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা আজও সেই অঙ্গীকার রক্ষা করছি।’

জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রে প্রায় ১৬০ বছর ধরে প্রচলিত একটি সাংবিধানিক নীতি। সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় সবাই জন্মের সঙ্গে সঙ্গেই মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আগামী কয়েক দশকে যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত মানুষের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। কারণ, ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর থাকলে অনথিভুক্ত অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদেরও বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না। এতে অনথিভুক্ত বাসিন্দার সংখ্যা আরও বাড়তে পারত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের দীর্ঘদিনের সাংবিধানিক নীতির পুনর্ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: সিএনএন

এআরবি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর একাধিক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা

ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা কাটিয়েও আশা হারাননি তরুণী

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স

টেক্সাসে রিপাবলিকানদের বিদ্বেষে চরম নিরাপত্তাহীনতায় মুসলিমরা

জ্বালানির তেলের দাম বেশি নেওয়ায় বিক্রেতাদের হুমকি দিলেন ট্রাম্প