হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলের সমালোচনাই এখন মার্কিন রাজনীতিতে সাফল্যের রেসিপি

আমার দেশ অনলাইন

বিজয়ী কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডার (বামে) এর সঙ্গে নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে একের পর এক বামপন্থি প্রার্থীর জয় ইসরাইলি গণমাধ্যম ও ইসরাইলপন্থি মহলে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের মতে, ইসরাইলকে সমর্থন করা এখন আর যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক সাফল্যের নিশ্চয়তা’ নয়। খবর মিডল ইস্ট আইয়ের

সর্বশেষ কলোরাডোর ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ১৫ বারের ইসরায়েলপন্থী মার্কিন প্রতিনিধি ডায়ানা ডিগেটকে পরাজিত করেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী মেলাত কিরোস।

মার্কিন রাজনীতিতে যেসব প্রার্থী ইসরাইলের প্রভাবকে চ্যালেঞ্জ করেছেন, গাজায় গণহত্যার বিরোধিতা করেছেন এবং ইসরাইলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন তারাই এখন ধারাবাহিকভাবে জয়ী হচ্ছেন।

কিরোসের এই জয়ের আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির-সমর্থিত তিনজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী, ফিলাডেলফিয়ার একটি কংগ্রেসনাল প্রাইমারির একজন প্রার্থী এবং ওয়াশিংটন ডিসির মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতেও একই ধারার প্রার্থীরা জয় পেয়েছেন।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টরা যুক্তরাষ্ট্রের বামঘেঁষা একটি রাজনৈতিক ধারা, যারা প্রায়ই ডেমোক্র্যাটিক পার্টির সাথে প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মার্কিন বামপন্থী মহলে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হচ্ছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো এসব ফলাফলকে কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির ঘটনা হিসেবে দেখছে না। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে ইসরাইলের সামরিক অভিযানের পর বিশেষ করে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন দ্রুত কমছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক সম্পাদকীয়তে দ্য জেরুজালেম পোস্ট সতর্ক করে বলেছে, ডেমোক্র্যাটিক পার্টি ক্রমেই ইসরাইল থেকে দূরে সরে যাচ্ছে।

সম্পাদকীয়তে বলা হয়, একসময় কংগ্রেসে ইসরাইলবিরোধী ‘স্কোয়াড’ সদস্য ছিল মাত্র চারজন। কে ভেবেছিল, সেই সময়টিকেই একদিন নস্টালজিয়া নিয়ে স্মরণ করতে হবে?

গুগলকে দিতে হবে ৪.১ বিলিয়ন ইউরো জরিমানা

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর একাধিক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা

ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা কাটিয়েও আশা হারাননি তরুণী

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স