হোম > বিশ্ব > আমেরিকা

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলেই শুল্ক আরোপ, হুমকি ট্রাম্পের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যারা বিরোধিতা করবে, তাদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে গ্রামীণ স্বাস্থ্যসেবাবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন। খবর আল জাজিরার।

অনুষ্ঠানে ওষুধশিল্পের ওপর যে শুল্ক আরোপ হয়েছিল, সে বিষয়টি ইউরোপীয় মিত্রদের স্মরণ করিয়ে দেন ট্রাম্প । তিনি বলেন, ‘আমি গ্রিনল্যান্ডের জন্যও একই কাজ করতে পারি। যদি গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে না থাকে, তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের প্রয়োজন। তাই আমি এটি করতে পারি।’

ট্রাম্প এর আগেও বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এর কৌশলগত অবস্থান এবং খনিজ পদার্থের বিশাল ভান্ডার রয়েছে। এটি দখলের জন্য বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। শুল্ক আরোপের কথা এই প্রথমবার বললেন ট্রাম্প।

শুক্রবার ট্রাম্প জানান, দ্বীপটি নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা করছেন তিনি। বলেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের খুব প্রয়োজন। যদি আমাদের কাছে এটি না থাকে, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তায় একটি বড় ফাঁক থাকবে।’

আরএ/এসআই

মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা

ইরান যুদ্ধ শেষ হয়েছে: মার্কো রুবিও

ইসরাইলি বাহিনী কর্তৃক আটক যুক্তরাষ্ট্রের নাগরিক, মুক্তি দাবি মার্কিন সিনেটরের

নিজেকে ‘জেমস বন্ড’ দাবি করে ট্রাম্পের পোস্ট

৮ হাজার কর্মকর্তাকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

শেয়ারবাজারে আসছে ইলন মাস্কের স্পেসএক্স

পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর

ইরান–যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের

কলম্বিয়ার কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থীকে ট্রাম্পের সমর্থন