হোম > বিশ্ব > আমেরিকা

মাস নয় কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ যুদ্ধের সমাপ্তি ‘মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই’ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও তিনি বলেছেন, এ জন্য স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না। খবর আলজাজিরার

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য “কোনো স্থল সেনা ছাড়াই” অর্জন করতে সক্ষম হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখা একটি “তাৎক্ষণিক চ্যালেঞ্জ” হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।

রুবিও আরো বলেন, ইরান যদি প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তবে সেটি হবে অবৈধ, অগ্রহণযোগ্য এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিশ্বের উচিত এ বিষয়ে আগাম পরিকল্পনা করা।’

তিনি আরো জানান, ইরান ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা চালু করতে পারে। ইতোমধ্যে ইরানের সংসদ এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

এদিকে, ইরান সংক্রান্ত আলোচনায় কাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কথা বলবে, সে বিষয়ে এখনো আরো স্পষ্টীকরণের জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন।

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি