হোম > বিশ্ব > আমেরিকা

তেলের দাম ১৫০ ডলারে উঠলে বিশ্বব্যাপী মন্দা হবে: ব্ল্যাকরক প্রধান

আমার দেশ অনলাইন

বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর একটি ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক অর্থনীতি গুরুতর মন্দার মুখে পড়তে পারে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের চূড়ান্ত ফলাফল এখনও নির্ধারণ করা কঠিন। তবে পরিস্থিতি দুই ধরনের চরম পরিণতির দিকে যেতে পারে বলে তিনি মনে করেন।

ফিঙ্কের মতে, যদি সংঘাত দ্রুত সমাধান হয় এবং ইরান আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তাহলে তেলের দাম যুদ্ধ-পূর্ব অবস্থার নিচেও নেমে যেতে পারে।

অন্যদিকে, যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে তেলের দাম দীর্ঘ সময় ধরে ১০০ ডলারের ওপরে, এমনকি ১৫০ ডলারের কাছাকাছি থাকতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে এবং তীব্র মন্দা দেখা দিতে পারে।

উল্লেখ্য, ব্ল্যাকরক প্রায় ১৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে এবং বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর অন্যতম বিনিয়োগকারী হিসেবে বিবেচিত। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতাদের একজন ল্যারি ফিঙ্ক, যিনি বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে থাকেন।

এসআর

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার