হোম > বিশ্ব > আমেরিকা

আলোচনার দাবি নাকচ ইরানের, ট্রাম্পকে কড়া বার্তা সামরিক বাহিনীর

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, “তাদের অভ্যন্তরীণ সংকট কি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা নিজেদের মধ্যেই আলোচনায় বসছে?”

তিনি আরও বলেন, “আপনাদের ব্যর্থতাকে চুক্তি বলে আখ্যা দেবেন না।”

জোলফাঘারি দাবি করেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেলের দাম বা পূর্বের বৈশ্বিক ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “যখন ইরানি জাতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তা সম্পূর্ণভাবে মুছে যাবে, তখনই নতুন পরিস্থিতি তৈরি হবে।”

কড়া ভাষায় তিনি আরও যোগ করেন, “শুরু থেকে আমাদের একটাই কথা—আমাদের মতো কেউ আপনাদের মতো কারও সঙ্গে সমঝোতায় যাবে না। এখন না, কখনোই না।”

এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এসআর

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার